-প্রতীকী ছবি
সারাদেশ

চট্টগ্রামে প্রতি ঘণ্টায় ভাঙছে তিনটি সংসার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা সরকারি চাকরিজীবী আরিফুর রহমান (২৮) সম্প্রতি কক্সবাজার মহেশখালীর এক মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন। মাত্র ১৬ দিনের মাথায় ভেঙে যায় তাদের সংসার। অভিযোগ, বিয়ের আগে আরিফুরের সঙ্গে অন্য এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর বিষয়টি স্ত্রী জানতে পারলে ভেঙে যায় সংসার।

এদিকে রাউজান উপজেলার পাহাড়তলীর ওসমান গণি জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। এর মধ্যে গত সপ্তাহে তার স্ত্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন তাকে। কাবিননামার ১০ লাখ টাকার জন্যই সংসার ভেঙেছে বলেই দাবি ওসমানের।

একইভাবে নগরীর কোতোয়ালি থানার ব্যাটারি গলি এলাকার মুরগি ব্যবসায়ী নজরুল ইসলামের সংসারও ভেঙে গেছে গত সপ্তাহে। একে অপরকে পরকীয়ায় জড়িত বলে সন্দেহ করায় তাদের সংসার ভেঙেছে। এ দম্পতির সপ্তম শ্রেণি পড়ুয়া একটি মেয়ে আছে।

চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের সহকারী এরশাদুল ইসলাম বলেন, লিগ্যাল এইডে শুধু বিচ্ছেদের জন্য প্রতি মাসে ৫০ থেকে ৬০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে কারও কারও সংসার টিকেও যায়। সংসারে উভয়পক্ষ অসম্মত থাকলে সেক্ষেত্রে ঠেকানো সম্ভব হয় না।

জানা যায়, চট্টগ্রামে প্রতি ঘণ্টায় ভাঙছে তিনটি সংসার। চলতি বছর গত আট মাসে সংসার ভেঙেছে ৮ হাজার ৪২টি। সংশ্লিষ্টদের মতে, অর্ধেকের বেশি সংসার ভেঙেছে পরকীয়ার জেরে।

এছাড়া যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন, অভাব-অনটন, কাবিননামা বাণিজ্য, মাদকাসক্তি, বাল্যবিবাহ, সন্দেহসহ নানা কারণেও সংসার ভাঙছে। বিয়ে বিচ্ছেদে পুরুষের চেয়ে এগিয়ে নারীরা। ৭০ শতাংশ বিচ্ছেদের আবেদন করছে নারীরাই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা