নিহত নজরুল ইসলাম।
সারাদেশ

শ্রেণিকক্ষ থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুর ইসলামের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে এবং সাগান্না গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, সোমবার (১৩ সেপ্টেম্বর) বাড়ি থেকে স্কুলে আসেন নজরুল ইসলাম। পরে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তার ফোনও বন্ধ ছিলো। এ ঘটনায় চুয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে শ্রেণিকক্ষে নজরুল ইসলামের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নজরুল ইসলামের বড়ভাই বাবুল মিয়া বলেন, ‘আমার জানা মতে পারিবারিক কোনো কলহ ছিলো না।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, যে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, তার দরজা ভেতর থেকে বন্ধ ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা