সারাদেশ

দুইশত টাকা ছিঁড়ে ফেলায় খুন

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে দুইশত টাকা ছিঁড়ে ফেলায় ছেলে নন্দলাল রবিদাসের (২২) লাঠির আঘাতে বাবা শ্যামলাল রবিদাসের (৪৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলীনগর ফাঁড়ি বাগান কামারছড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক। তবে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চা-বাগানে সাপ্তাহিক মজুরি নিয়ে নিহতের স্ত্রী শনিছড়ি রবিদাস বাড়ি ফিরছিলেন। পথে তার মদ্যপ স্বামী শ্যামলাল রবিদাস মজুরির প্রাপ্ত ৯০০ টাকা থেকে কিছু টাকা দাবি করেন। এ সময় স্বামীকে ২০০ টাকা দিলে তিনি আরও টাকা দাবি করেন। টাকা না দিলে ওই ২০০ টাকা ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় কথা-কাটাকাটির এক পর্যায়ে ছেলে নন্দলাল রবিদাস লাঠি দিয়ে বাবা শ্যামলালের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে তাকে অবচেতন অবস্থায় শমসেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা