গ্রেফতার দুই কিশোর।
সারাদেশ

দুই কিশোরের কাছে ৭৬ লাখ টাকার হেরোইন

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকা থেকে ৭৬ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই কিশোর হলো চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া এলাকার বাবুর ছেলে ইসমাইল হোসেন (১৭) ও একই এলাকার এনামুল হকের ছেলে মোরসালিন (১৫)।

এক সংবাদবিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, ওই দুই কিশোর উজানপাড়া এলাকায় রাজশাহী-গোদাগাড়ী মহাসড়কের পূর্বপাশে কাঁচা রাস্তার উপরে অবস্থান করেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ৮টি প্লাস্টিকের প্যাকেটে ৭৬০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ৭৬ লাখ টাকা।

র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক জানিয়েছে সুজন (৪০) নামে এক ব্যক্তির কাছ থেকে এই মাদক সংগ্রহ করেছে তারা। বিক্রির উদ্দেশে তা নিজ হেফাজতে রেখেছিলো তারা।

পরে তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র‌্যাব।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা