রোহিঙ্গা ক্যাম্প
সারাদেশ

টাকার বিনিময়ে রোহিঙ্গাদের পালাতে সহায়তা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: ভাসানচরে রোহিঙ্গাদের পালাতে সহায়তাকারী দালাল সন্দেহে ছয়জনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- ভাসানচরের ১০ নম্বর ক্লাস্টারের এফ-১০ কক্ষের আবু সাইদের ছেলে মো. সাবের (২১), একই ক্লাস্টারের ডি ১১-১২ কক্ষের হাবিবুল্লাহর ছেলে আবদুল গফফার (৩২), ২৪ নম্বর ক্লাস্টারের এইচ-৫ কক্ষের ইয়াসিনের ছেলে জুবায়ের (২০), একই ক্লাস্টারের সি-৬ কক্ষের মোহাম্মদ সিদ্দিকের ছেলে রফিক (১৮), এইচ-১১ কক্ষের জাকারিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও সাত নম্বর ক্লাস্টারের এফ-১৩ কক্ষের দিল মোহাম্মদের ছেলে আবুল হোসেন (২৬)।

জানা গেছে, সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এপিবিএনের সিভিল টিম।

এদিকে গ্রেফতাররাসহ ২১ জনের বিরুদ্ধে এপিবিএনের উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ১৪ ধারায় মামলা (নম্বর-৪) করেছেন। মামলায় আরও ২২-২৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে পালাতে সহায়তা করতেন। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন...

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে...

আবারও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা