সারাদেশ

৪২ বছরও ফিরেনি শামসুলের ভাগ্যের চাকা 

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের নগরের মুরাদপুর মোড়। পরিশ্রান্ত হাঁপাচ্ছেন এক বৃদ্ধ। নাম শামসুল হক। বয়সের ভারে ভারাক্রান্ত শরীর যেন আর চলে না। তার পরেও দীর্ঘ ৪২ বছর ধরে চালাচ্ছেন রিকশা। পরিবারের ঘানি টানতেই তার এ পরিশ্রম।

শামসুলের স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলের সংসার। মেয়ের বিয়ে দিয়েছেন, দুই ছেলে এখনও ছোট। তাই নিজেকে এখনও উপার্জন করতে হয়। এ পরিশ্রম থেকে মুক্তি পেতে দারোয়ানের চাকুরি চাইলেন শামসুল। জীবনের বাকি সময় একটু বিশ্রামে কাটাতেন চান তিনি।

রিকশা চালাতে চালাতে কথা হয় প্রতিবেদকের সঙ্গে। তিনি জানান, বৃদ্ধ বলে অনেকে রিকশায় চড়তে চান না। আগের মতো গাড়ি চালাতেও পারিনা। কষ্ট হলেও পরিবারের জন্য উপার্জন করতে হবে। না হলে উপোস থাকবে পরিবারকে।

বৃদ্ধ শামসুল হক ১৯৮৮ সাল থেকে চালাচ্ছেন রিকশা। নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পশ্চিম চান্দুর গ্রামে জন্ম তার। চট্টগ্রামে আসার পর থেকে শিখেছেন আঞ্চলিক ভাষাও।

শামসুল বলেন, দৈনিক ২৫০ টাকা আয় শামসুলের। এর মধ্যে ১০০ টাকা রিকশা ভাড়া দিয়ে বাকি টাকা পাঠাতে হয় বাড়িতে। গাড়ি চালাতে গিয়ে কাঁপুনি আসে। কিন্তু তবুও সকাল ৮ টায় বেরিয়ে রাত ৮টা পর্যন্ত চালাতে হয়।

এত বছর ধরে রিকশা চালালেও সরকারের কোনো তহবিল থেকে পান না সাহায্য সহযোগিতা।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বয়স্ক ভাতার আমরা দিতে পারবো না। তবে, আর্থিক ও খাদ্য সহায়তা দিতে পারবো।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে আমরা অসহায় দরিদ্র মানুষদের ত্রান ও আর্থিক সহায়তার আওতায় এনেছিলাম। এ কার্যক্রম আমাদের এখনো চলমান।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা