সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: বাবা–মাকে মারধর ও নেশার টাকার জন্য উচ্ছৃঙ্খল আচরণ করার অপরাধে এক সন্তানকে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ঠাকুরগাঁও পৌরশহরের মুসলিম নগর মহল্লায় এই ঘটনা ঘটে। শনিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরশহরের মুসলিম নগর এলাকার মো. দুলাল হোসেনের ছেলে মো. শহীদ (২০) প্রায়ই নেশার টাকার জন্য ও নেশাগ্রস্ত হয়ে মা বাবাকে মারধর করেন। আজ বিকেলে নেশার টাকার জন্য বাড়িতে চরম উচ্ছৃঙ্খল শুরু করেন। একপর্যায়ে বৃদ্ধ বাবা-মাকে মারধর শুরু করেন তিনি। অসহায় বাবা-মায়ের কান্নায় ছুটে আসেন প্রতিবেশীরা। তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবাদ দিলে ইউএনও ও সদর থানা–পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শহীদকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন বলেন, শহীদ তাঁর অপরাধ স্বীকার করলে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা