সারাদেশ

মধুখালীতে হত্যায় জড়িত ৬ আসামি কারাগারে

নিজস্ব প্রতিনিধি,বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের মধুখালী পৌরসভার পূর্ব গোন্দারদিয়া গ্রামের রেলগেট এলাকার বাসিন্দা রিক্সা চালক মালেক (৫৫) হত্যাকান্ডে জড়িত ৬ আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।

রোববার (৫ সেপ্টেম্বর) তাদের গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ছিনতাই করা রিক্সাটিও উদ্ধার করা হয়। এছাড়া সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত গ্রেফতার আসামিদের কারাগারে পাঠানো হয়।

মালেক হত্যাকান্ডের সাথে জড়িত গ্রেফতারকৃতরা হলেন বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দৈবকনন্দপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে আলমগীর শেখ (৪৩), চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে লিয়াকত বিশ্বাস (৩৪), মধুখালী পৌরসভার মেছড়দিয়া গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে আব্দুর রহমান (৩৫), ফরিদপুর সদরের ফতেপুর গ্রামের মৃত সুমন শেখের ছেলে মিলন শেখ (৩৩), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী গ্রামের মৃত মোকছেদ বিশ্বাসের ছেলে কোরবান বিশ্বাস (৩০), পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার দিঘা গ্রামের মৃত আবুল কাশেম ঘরামীর ছেলে আব্দুল মান্নান ঘরামী (৫৫)।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, মালেক শেখ রিক্সা চালানোর উদ্দেশ্যে গত ১১ আগস্ট রাত সাড়ে ৭টায় বাড়ি থেকে বের হয় এবং পরের দিন ১২ আগস্ট উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের রাস্তার ডোবার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, ১৩ আগস্ট নিহতের ছেলে মো. শহিদুল ইসলাম শেখ বাদী হয়ে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং ৬। পুলিশ চিনিকল রোডের মেসার্স বন্যা ট্রেডার্স নামের একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে আসামি আলমগীরকে শনাক্ত করতে সক্ষম হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ এবং উচ্চতর প্রযুক্তির মাধ্যমে সকল আসামিকে শনাক্ত করা হয়।

সান নিউজ/এনএএম/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা