সারাদেশ

চিকিৎসকের উপর হামলা, থানায় মামলা 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একবিঘা জমির আমন রোপা নষ্ট ও চিকিৎসক রবিউল আলমের উপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। ভুক্তভোগী রবিউল আলম দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক।

জানা যায়, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালধার গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে রবিউল আলম ও তার ছোট ভাই রফিকুল ইসলাম কিছুদিন পূর্বে বোয়ালধার মৌজার ২১ শতক জমি কবলামূলে খরিদ করেন। চলতি আমন মৌসুমে ওই জমিতে উচ্চ ফলনশীল আমন ধানের চারা রোপন করে।

এদিকে গত শুক্রবার পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত চিকিৎসক রবিউল আলম ও তার ছোট ভাই রফিকুল ইসলামের রোপনকৃত ২১ শতক জমির আমন রোপার চারা তুলে ফেলে। এতে তার ২১ হাজার টাকার সম্পদের ক্ষতি সাধন ঘটে।

ওই সময় রফিকুল ইসলাম দুর্বৃত্তদের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তার উপর ক্ষিপ্ত হয়ে অস্ত্র দিয়ে হামলা করে। এ সময় আহতের বাবা ইসলাম উদ্দীনসহ এলাকার লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে রোববার দুপুরে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক রবিউল আলম নিজ বাড়িতে এসে জমিজমার বিরোধের বিষয়টি সমঝোতার প্রস্তাব দিলে দুর্বৃত্তরা তাকে ফের মারপিট করে। এ ব্যাপারে চিকিৎসক রবিউল আলমের বাবা ইসলাম উদ্দীন বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেছেন।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইন্চার্জ ওসি হাবিবুর রহমান প্রধান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা