সারাদেশ

স্বামী-শাশুড়িসহ ৫ জনকে পেটালেন নববধূ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় স্বামী-শাশুড়িসহ ৫ জনকে একাই পেটালেন নববধূ। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে নববধূ মৌরী মল্লিকের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন আহত ভাসুর দুলাল বিশ্বাস।

এ ঘটনায় আহতরা হলেন, স্বামী দিপক বিশ্বাস, শাশুড়ি চারু বালা, ননদ বিউটি বিশ্বাস এবং ভাসুর দুলালের মেয়ে দোলা বিশ্বাস।

দুলাল বিশ্বাস বলেন, ছোট ভাই দিপক বিশ্বাস ৩ মাস আগে প্রেম করে জেলার বানারীপাড়া উপজেলার মাছরং গ্রামের মৌরী মল্লিককে বিয়ে করেন। বিয়ের মাসখানের পর থেকে তিনি বাথরুমে গিয়ে দীর্ঘক্ষণ পরপুরুষের সাথে কথা বলেন। বিষয়টি টের পাওয়ার পর মৌরীকে বাধা দেওয়া হলে কাউকে কিছু না বলে এক সপ্তাহ আগে বাসা থেকে চলে যায়।

এর মধ্যে রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আবার ফিরে আসলে পরিবারের সবাই তাকে গ্রহণ করেন। বাসায় ঢুকেই মৌরি পরিবারের অন্যান্য সদস্যদের ৪টি মোবাইল তার ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে বাইরে চলে যেতে থাকেন। এতে মৌরীর স্বামী দিপক বাধা দেয়।

এ সময় দিপককে ধরে মারধর করেন মৌরি। তাকে রক্ষা করতে গেলে অপর ৪ জনকেও মারধর করা হয়। এতেও ক্ষান্ত হয়নি, মারধর শেষে ফ্রিজ ও ড্রেসিং টেবিল এবং আসবাবপত্র ভাঙচুর করে বাসা থেকে বের হয়ে যান।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ জানান, নববধূর হাতে স্বামীসহ ৫ জনকে মারধর এবং মালামাল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা