সারাদেশ

কুমিল্লায় হাত-পা বেঁধে স্বামী-স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা সদরে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৫ সেপ্টেম্বর) মাঝরাতে পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর এলাকায় মীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুবর্ণপুরের পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৬)। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) কমল কৃষ্ণ ধর।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে বৃষ্টির সময় ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা তাদের হাত-পা বেঁধে স্টাম্পসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজ করেন। সেগুলো না দেওয়ায় শ্বাসরোধে তাদেরকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুর্বৃত্তদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা