সারাদেশ

রংমালা বাজারে ১৪৪ ধারা জারি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানিগঞ্জের রংমালা বাজার ও আশপাশের ৫ কিলোমিটার এলাকায় রোববার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

একই স্থানে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর শনিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনার ফলে রোববার সকাল-সন্ধ্যা ১২ ঘণ্টার জন্য উপজেলার রংমালা বাজার ও আশপাশের পাঁচ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে ওই এলাকায় গণজমায়েত, সভা-সমাবেশসহ রাজনৈতিক সব কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল হক বলেন, ঘোষিত ১৪৪ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

রংমালা দারুসছুন্নাহ মডেল মাদরাসার সভাপতির পদ নিয়ে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও তার ভাগনে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর পাল্টাপাল্টি কর্মসূচির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নিলো প্রশাসন।

এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে ওই মাদরাসার সভাপতির পদ থেকে কাদের মির্জার অনুসারী আওয়ামী লীগ নেতা ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে বাদ দিয়ে মাহবুবুর রশিদ মঞ্জুকে সভাপতি করার প্রতিবাদে রোববার সকাল ১০টায় রংমালা বাজারে প্রতিবাদ সভার ডাক দেন কাদের মির্জা। পরে একইদিন রাত সাড়ে ৯টায় উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও কাদের মির্জার ভাগনে মাহবুবুর রশিদ মঞ্জু ফেসবুকের লাইভে এসে রংমালা মাদরাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুনকে অপমান ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার একই সময় রংমালা বাজারে প্রতিবাদ সমাবেশের ডাক দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা