সারাদেশ

১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ২৫ বছর পর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৬ বছর সাজাপ্রাপ্ত আসামিকে ২৫ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ আগস্ট) ভোরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার হাসপাতাল পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা গ্রামের মৃত কাজী আনোয়ারুল হকের ছেলে কাজী আজানুল হক (৬৫)।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীহাট খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে সরকারি গম আত্বসাতের একটি মামলা হয় বালিয়াডাঙ্গী থানায়। মামলা নং ৬ তারিখ ৩১ জুলাই ১৯৯৪ সাল, জিআর নং ৩১/৯৪। উক্ত মামলায় ঠাকুরগাঁও আদালত তাকে ১৬ বছর সাজা প্রদান করে। এদিকে মামলা হওয়ার পর থেকে কাজী আজানুল হক আত্মগোপনে ছিলেন। পরে রোববার (২৯ আগস্ট) ভোরে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল পাড়ায় আসামির ২য় স্ত্রীর বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয় পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি কাজী আজানুল হককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে ওয়ারেন্টভুক্ত এবং ঠিকানা জটিলতা নিরসনের মাধ্যমে যেসব ওয়ারেন্ট ভুক্ত আসামি আছে তাদেরকে গ্রেফতার করা হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা