সারাদেশ

ভূতকে খাওয়ানো হলো ছাগলের জিহ্বা!

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে ভূতের তাণ্ডব থেকে মুক্তি পেতে কবিরাজের ঝাড়ফুঁকের পর ভূতকে খেতে দেওয়া হয়েছে দুটি ছাগলের জিহ্বা। কবিরাজের পরামর্শ- এমনটা করলেই থেমে যাবে ভূতের তাণ্ডব। তবে ঘটনা হয়েছে উল্টো।

বৃহস্পতিবার রাত থেকে ওই উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামের চাঁন মিয়ার বাড়িতে ঝাড়ফুঁক চালান কবিরাজ সুরুজ বাঙালি। এরপর শনিবার ভূতকে খেতে দেন দুটি ছাগলের জিহ্বা।

এরপর তাণ্ডব তো থামেইনি, উল্টো বেড়েছে। বাড়ির টিনের চালে ঢিল ছোঁড়া, মুরগি মেরে ঘরের দরজায় রাখা, চুলা ভেঙে ফেলা, এমনকি দফায় দফায় মূল্যবান কাগজ ও শরীরের পোশাকে আগুন লাগার ঘটনা ঘটছেই।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বালিয়া গ্রামের চাঁন মিয়ার বাড়িতে মঙ্গলবার রাত থেকে রান্নাঘর ও বসতঘরের বিভিন্ন স্থানে দফায় দফায় আগুন লাগতে থাকে। এছাড়া গভীর রাতে ঘরের টিনের চালে ঢিল ছোঁড়া ও মুরগি মেরে ঘরের দরজায় ফেলে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরির্দশন করলেও বিষয়টির কোনো সুরাহা করতে পারেনি।

এতেই স্থানীয়দের মধ্যে ভূতের তাণ্ডবের গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে বৃহস্পতিবার রাতে ভূত তাড়ানোর আসর বসান স্থানীয় কবিরাজ সুরুজ বাঙালি। কয়েক দফা ঝাড়ফুঁক শেষে তিনি জানান- ভূত তাড়াতে হলে ছাগলের জিহ্বা খাওয়াতে হবে। এরপর শনিবার দুটি ছাগল জবাই করে দুটো জিহ্বা দেওয়া হয়। কিন্তু এতেও কমেনি ভূতের তাণ্ডব।

বর্তমানে আতঙ্কে দিন-রাত কাটাচ্ছেন চাঁন মিয়া ও তার পরিবারের সদস্যরা। ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন রতনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসব বিষয় নিশ্চিত করেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা