সারাদেশ

ঘুষ নেওয়ায় চাকরি হারালেন এলজিইডির কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: ঠিকাদারদের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) এক কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং ২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো.হোসেন আলী মীর।

চাকরিচ্যুত হওয়া কর্মকর্তা হলেন, বরগুনার এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ফোরম্যান মো. জিয়াউর রহমান। এছাড়া বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন- এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক মো. হুমায়ুন কবির।

চাকরিচ্যুত ও বরখাস্ত হওয়া এই ৩ কর্মকর্তার ঘুষ গ্রহণের সুনির্দিষ্ট তথ্য প্রমাণাদি নিয়ে বিভিন্ন সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ায় খবর প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের জেরে ওই ৩ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে এলজিইডি বরগুনা কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, ঘুষ গ্রহণের অভিযোগে সংবাদ প্রকাশ হওয়ায় অভিযুক্ত ওই ৩ কর্মকর্তার মধ্যে একজনকে চাকরিচ্যুত করা হয়েছে এবং ২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বরখাস্ত হওয়া দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এ মামলার রায় অনুযায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা