সারাদেশ

লাশ সন্ধানে নেমে নিজেই লাশ হলেন ডুবুরি

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের ঢেপা নদীতে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করতে এসে ডুবুরি দলের সদস্য আব্দুল মতিন (৪২) মারা গেছেন। শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ভদ্রবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি রংপুর ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্য সাজেদুর রহমান।

তিনি জানান, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সুলতানপুর ভেন্ডাবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে সুজন দেব শর্মা শুক্রবার দুপুরে ঢেপা নদীতে বিগ্রহকে প্রণাম করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দেন।

শনিবার সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। আব্দুল মতিন নদীতে ডুব দিলে তার কোমরের রশি কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে করে দীর্ঘ সময় তিনি পানির নিচে আটকে ছিলেন।

পরে অন্য ডুবুরিরা টের পেয়ে নদীতে নেমে তাকে উদ্ধার করেন। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা