সারাদেশ

খুলনায় আরও ৩ নারীর প্রাণহানি

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় করোনায় ৩ নারীর প্রাণহানি হয়েছে। এর মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ২ জন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের প্রাণহানি হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ওই ২ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের প্রাণহানি হয়। তবে একই সময়ে ২০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর প্রাণহানি ঘটেনি।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে দু’জনের প্রাণহানি হয়েছে। তারা হলেন, খুলনা শিরোমনি এলাকার আবেজান্নেসা (৯৫) ও নড়াইল সদরের রিজিয়া বেগম (৬৫)।

এছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে জেলার ডুমুরিয়ার সাজিয়াড়া গ্রামের পূর্ণিমা অধিকারী (৭০) নামের একজন নারীর প্রাণহানি হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা