সারাদেশ

নড়াইলে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর-মাইজপাড়া সড়কের পাশেই সড়ক ও জনপথের জমি দখল করে পেড়লি গ্রামের কালাম তরফদারের ছেলে শান্ত তরফদার বালুর বেড ও পাকা দোকান ঘর নির্মাণ করছেন।

এলাকার মানুষের অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, শান্ত তরফদার সড়ক ও জনপথ-এর জমি দখল করে বালুর বেড তৈরি করেছেন এবং বর্তমানে আরও ফাঁকা জায়গা দখল করার জন্য পাকা দোকান ঘর নির্মাণ করছেন।

এলাকাবাসী জানায়, তুলারামপুর যশোর মূল রাস্তার পাশে একটি মসজিদ ছিল। রাস্তা প্রশস্ত করার জন্য সম্প্রতি মসজিদটি ভেঙে ফেলা হয়। আমরা এলাকাবাসীরা মসজিদটি ফের নির্মাণের জন্য বর্তমানে শান্ত তরফদার যে জায়গাটিতে দোকান ঘর নির্মাণ করছেন সে জায়গা ঠিক করেছিলাম। মসজিদ নির্মাণের বিষয়টি জানার পর তিনি দ্রুত সেখানে দোকান ঘর নির্মাণ করছেন। এছাড়াও দীর্ঘদিন যাবত সরকারি জায়গা দখল করে বালুর ব্যবসা করছেন। সরকারি জায়গা দখল করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপথ বিভাগ।

সরকারি জায়গা দখল করে বালুর ব্যবসা ও পাকা দোকান ঘর নির্মাণের বিষয়ে শান্ত তরফদারের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, দোকান ঘর নির্মাণ করা জায়গা তার নিজের।

নড়াইলের সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এ এম আতিক উল্লাহ জানান, এ বিষয়ে লিখিতভাবে কেউ কিছু জানায়নি। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি খোঁজ নিয়ে দেখব। যদি সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কেউ বালুর ব্যবসা ও পাকা দোকান ঘর নির্মাণ করে থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করব।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা