সারাদেশ

বঙ্গোপসাগর থেকে ১৩ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগর থেকে ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার (২৩ আগস্ট) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের লাবনী বিচ হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এফ বি মা মনি নামের একটি ফিশিং বোট থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফিশিং বোটটি কক্সবাজারের ০৬ নং ঘাট হতে ১৩ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান। পরে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এক পর্যায়ে বোটটি ভাসতে ভাসতে গভীর সমুদ্রে যাওয়ার পথে বোটে থাকা মাঝিরা ঘটনাটি বিসিজি স্টেশন কক্সবাজারকে জানাতে সক্ষম হন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ফিশিং বোটটিসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের বিসিজি স্টেশন কক্সবাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে এবং ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তাস্তর করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে

রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই স...

"যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়’ – কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছে...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

ভূপাতিত যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র

ইরানে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ সেই সামরিক কর্ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা