সারাদেশ

রামেকে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন।

সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া নয়জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের তিনজন ও পাবনার একজন আছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৪ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ২২১জন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

মক্কা-মদিনা ইস্যুতে ছাড় নয়, সৌদিকে সহযোগিতায় প্রস্তুত ঢাকা

মক্কা-মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ: সন্দেহভাজন তিনজন আটক

রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামন...

লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিকলে বেঁধে শিক্ষার্থীকে নির্যাতন

লক্ষ্মীপুরের রামগতিতে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের...

ওষুধেই গজাবে নতুন দাঁত!

একবার স্থায়ী দাঁত পড়ে গেলে বা তুলে ফেলতে হলে সাধারণত আর প্রাকৃতিকভাবে সেই দ...

সুগন্ধা নদীর ভাঙনে দিশাহারা বাবুগঞ্জের মানুষ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সুগন্ধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা