সারাদেশ

আম্পানে প্রাণ গেল ১০ জনের

নিজস্ব প্রতিবেদক:

ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় জেলা পটুয়াখালী,সাতক্ষীরা, ভোলা, পিরোজপুর ও চট্টগ্রামে শিশুসহ অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ (২১ মে) অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার ঘূর্ণিঝড় আম্পান এর আঘাতে আহত ও নিহতদের বিষয়ে এ তথ্য দেন।

ডা. আয়শার জানান, পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সৈয়দ শাহ আলম, গলাচিপার পানপট্টির রাশেদ, ভোলার চরকচ্ছারিয়ার মো. সিদ্দিক, রোবরহানউদ্দিনের রফিকুল ইসলাম, পিরোজপুর মঠবাড়িয়ার দাউদখালি উপজেলার শাহাজান মোল্লা ও চট্টগ্রামের সন্দ্বীপের ২ নং পৌরসভার সালাউদ্দিন নিহত হয়েছেন।

এছাড়াও সাতক্ষীরার কমলনগরের একজনসহ অজ্ঞাত চারজনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।

তারা কেউ সবাই নৌকা ও ট্রলার ডুবি, কেউ গাছ ও দেয়াল চাপা পড়ে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আর আহত হয়েছেন ৩ জন। মধ্যে রয়েছেন বরিশালের হিজলা, পটুয়াখালীর গলাচিপা ও ভোলার চরফ্যাশনের একজন করে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ঘূর্ণিঝড় আম্পানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো তা নিরুপণ করতে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র জানিয়েছে, এখনও ক্ষয়ক্ষতির তথ্য তারা হাতে পাননি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা