সারাদেশ

দেশে এনে বঙ্গবন্ধুর খুনিদের দণ্ড কার্যকর করা হবে

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

রোববার (১৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা হলুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালন অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকর করেছে বর্তমান সরকার। আরও যারা পলাতক আছে, তাদেরও দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতায় থাকুক বা না থাকুক সবসময়ই মানুষের পাশে থাকে। আওয়ামী লীগ একটি স্বাধীন দেশ গঠন করেছে।’

তিনি আরও বলেন, ‘দেশে ধান, গম, ভুট্টা, শাকসবজি, ফলমূলসহ সব কৃষিপণ্যের উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে। এসব উৎপাদিত কৃষিপণ্যের বিপণনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃষিকে লাভজনক করতে সরকার ক্রমাগতভাবে কৃষিবান্ধব নীতি গ্রহণ ও তা বাস্তবায়ন করে যাচ্ছে।’

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। সকালে মধুপুর উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা