সারাদেশ

বাড়িতে মদের আসর, স্ত্রীসহ মেম্বার আটক

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের সোনারপাড়া থেকে স্ত্রী ছায়েরা বেগম (৩৫) সহ আইতুল ইসলাম (৪৬) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে (মেম্বার) আটক করেছে পুলিশ। ইয়াবা ও হেরোইন রাখার দায়ে তাদের আটক করা হয়।

রোববার (১৫ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয়।

আইতুল ইসলাম রাধানগর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, জনপ্রতিনিধির আড়ালে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবার চালিয়ে আসছিলেন আইতুল ইসলাম মেম্বার। তিনি নিজ বাড়িতে এলাকার তরুণ-যুবকদের নিয়ে নিয়মিত মদের আসর বসাতেন। রোববার গোপন সংবাদ পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ও হেরোইন রাখার দায়ে স্ত্রীসহ মেম্বার আইতুল ইসলামকে আটক করা হয়।

একই সময় মেম্বার আইতুল ইসলামের বাড়িতে বসা মদের আসর থেকে আরও তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন- স্থানীয় জাবেদ হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৪৬), আব্দুল মতিনের ছেলে মওদুদ হোসেন (৩৫) ও সালামত উল্লাহর ছেলে সেলিম মিয়া (৪৫)। আটকদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা, ১৫ গ্রাম হেরোইন ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা