সারাদেশ

সবজির বাজার চড়া, বেড়েছে মুরগি-মাছের দামও

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: এক সপ্তাহের ব্যবধানে বরিশালে সবজির দাম চড়া। বেড়েছে চিনি, পেঁয়াজ, রসুন ও ব্রয়লার মুরগি, মাছের দামও। তবে কমেছে কাঁচা মরিচের দাম।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে আলু, পটল, কাঁকরোল, চিচিঙ্গা, ঝিঙে, পেঁপে, বরবটি, ঢেঁড়স, করলা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, মুলা, বেগুন, শসা ৩০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ১২০, গাজর ১০০, ধনেপাতা ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৪০ টাকা কমে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে।

বাজারে সরু মিনিকেট চাল ৬০ থেকে ৬৩ টাকা, বিআর-আটাশ ৫০ থেকে ৫৪, জিরাশাইল ৫০ থেকে ৫২ এবং মোটা গুটিস্বর্ণা চাল মানভেদে ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনির দাম ৭০ থেকে বেড়ে হয়েছে ৭৫ টাকা। পেঁয়াজ ৪০ থেকে বেড়ে ৪৫ ও রসুন (চায়না) ১১০ থেকে বেড়ে কেজিপ্রতি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১১৫ থেকে বেড়ে ১২৫ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগির দাম ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২১০ টাকায়।

গরুর মাংস প্রতি কেজি ৫৮০ থেকে ৬০০ এবং খাসির মাংস ৭৮০ থেকে ৮২০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বড় আকারের ইলিশ কেজিপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, আর ছোট আকারের ইলিশ ৯০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শিং মাছ প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ টাকা, কৈ ২০০, কাতল ২৮০ থেকে ৩০০, পাঙ্গাশ ১৩০ থেকে ১৫০, নদীর পোয়া ৪০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা