সারাদেশ

পালানোর সময় ৮ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে নারী-শিশুসহ আটজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা সবাই হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

আটক রোহিঙ্গারা হলেন- জিগার আলম (২৩), তার স্ত্রী রোকেয়া আক্তার (২২), বদি আলমের স্ত্রী রামিদাসহ (২৯) তাদের সঙ্গে দুই থেকে আট বছর বয়সী পাঁচ শিশু আছে।

জানা গেছে, শুক্রবার (১৩ আগস্ট) মোহাম্মদপুর ইউনিয়নের আক্তারমিয়ারহাট বাজারে একটি অটোরিকশায় নারী-শিশুসহ আটজন একসঙ্গে ওঠেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। জেরার এক পর্যায়ে যাত্রীরা স্বীকার করেন যে তারা রোহিঙ্গা এবং ভাসানচর থেকে পালিয়ে এসেছেন। পরে চরজব্বর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ তাদের আটক করে।

ওসি জিয়াউল হক জানান, আটক আট রোহিঙ্গাকে ভাসানচর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শনিবার সকালে জনতা বাজার ঘাটে পাঠানো হয়েছে। দুপুর ১২টার দিকে ওই ঘাট থেকে ভাসানচরের উদ্দেশে একটি নৌকা ছেড়ে গেছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা