সারাদেশ

মানিকগঞ্জে করোনায়-উপসর্গে ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন ছয়জন ও উপসর্গে দুজন। এ সময়ে ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার(৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয় এবং কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালটির আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন আটজন। এদের মধ্যে করোনায় মারা গেছেন ছয়জন এবং উপসর্গে দুজন।প্রতিদিনই মৃত্যু ও আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ৭০ শতাংশ। হাসপাতালটিতে গত ছয় দিনে করোনায় ও উপসর্গে মারা গেছেন ৫২ জন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা জানান, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের শরীরেই শনাক্ত হয়েছে করোনা। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের ৭৪ জন, সিংগাইরে ৩৪, শিবালয়ে ২৬, দৌলতপুরে ১৩, ঘিওরের ৯, সাটুরিয়ার পাঁচ এবং হরিরামপুর উপজেলায় রয়েছেন পাঁচজন।

এ ছাড়া জেলায় এ পর্যন্ত ৩৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৪৬৯ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৬৪৩ জন। এ সময় পর্যন্ত করোনায় মারা গেছেন ১০২ জন বলেও জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা