সারাদেশ

সৈকতে ভেসে আসলো আরও ২ মৃত ডলফিন

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আরও দুটি মৃত ডলফিন ভেসে এসেছে।

সোমবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে সৈকতের কম্পিউটার পয়েন্ট সংলগ্ন স্থানে মৃত ডলফিন দুটি দেখা যায়।

মৃত ডলফিন দুটির মধ্যে একটি ‘পরপয়েজ’, অন্যটিকে ‘কুঁজো’ বা প্লামব্যাগ বলা হয়। এগুলোর মুখে রক্ত দেখা গেছে। ডলফিন দুটি ৫-৬ ফুট লম্বা হবে।

ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘কুয়াকাটা সৈকতে ব্লু গার্ড টিম নিয়ে কাজ করছিলাম। হঠাৎ এক গার্ড দুটি মৃত ডলফিন দেখতে পান। ডলফিন দুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জালে আটকে বা ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে ডলফিনগুলো মারা যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘এর আগে গত ৭ আগস্ট সৈকতে আরও একটি মৃত ডলফিন ভেসে এসেছিল। এর আগেও কয়েকটি মৃত ডলফিন ও তিমি এ সৈকতে ভেসে এসেছে।’

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ঠিক কী কারণে ডলফিনগুলো মারা যাচ্ছে তা বলা যাচ্ছে না। এ ধরনের ডলফিনগুলো মাছ খেয়ে বেঁচে থাকে। তাই বেশিরভাগ সময় জেলেদের মাছ ধরার জালে আটকা পড়ে মারা যায়। আবার বয়সের কারণেও অনেক সময় মৃত্যু হয়। মৃত্যুর পর জোয়ারের পানিতে তীরে চলে আসে। মৃত ডলফিন দুটিকে মাটিচাপা দেয়া হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা