সারাদেশ

পুলিশের বিশেষ ‘নৈশ বিদ্যালয়’

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: বিভিন্ন বাসা-বাড়ি, মার্কেটের নিরাপত্তা প্রহরীদের সচেতনতা বৃদ্ধি করতে ‘নৈশ বিদ্যালয়’ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

প্রতিদিন রাত ১০টার পর শুরু হয় এই নৈশ বিদ্যালয়। চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার অধীনে এই নৈশ বিদ্যালয় চলছে।

জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন বাসা-বাড়ি এবং মার্কেটের নিরাপত্তা প্রহরীদের সচেতনতা বৃদ্ধি ও দক্ষ করে গড়ে তুলতেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রহরীদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে বলার পাশাপাশি ঝুঁকিপূর্ণ সময়ে তাদের করণীয় সম্পর্কেও দিক নির্দেশনা দেওয়া হয়। প্রাথমিকভাবে কাজটা নগরীর ডবলমুরিং থানা করছে। কিন্তু এই আইডিয়াটা বাকি ১৫টি থানাতেও বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘আমাদের পর তারাই তো এই নগরের নিরাপত্তা দেন। আমাদের চেয়ে তাদের সংখ্যা অনেক বেশি। আমাদের মতো রাত জেগে নগর পাহারা দেন তারাও। তাই তাদের আরেকটু সজাগ, আরেকটু সচেতন করতে পারলে আরও নিরাপদ হবে আমাদের শহর। আমরা তাদেরকে সচেতন করি। বিশেষ পরিস্থিতিতে তাদের কর্তব্য কী, তারা পুলিশকে কীভাবে সহযোগিতা করতে পারেন- সে বিষয়ে তাদের সচেতন করার চেষ্টা করি। তাদের সংখ্যা কিন্তু অনেক। তারা পুলিশকে তথ্য দিলে আইনশৃঙ্খলা রক্ষায় ভালো সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা