সারাদেশ

৫৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে একই স্থানে পৃথক দুই অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (৬ আগস্ট) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মাসাউড়া গ্রামের মৃত মন মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৪), সরাইল উপজেলার রাজামারিয়া কান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে কাউসার মিয়া (৪৫) ও একই গ্রামের আনু মিয়ার ছেলে জয় মিয়া (১৯) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার সাবের বাজার গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে নেকবর হোসেন (২৯)।

র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি ট্রাকে অভিযান চালায় র‌্যাব ভৈরব ক্যাম্পের একটি দল। এ সময় একটি ট্রাকে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে একই স্থানে অভিযান চালিয়ে অপর একটি কাভার্ড ভ্যান থেকে ৩৭ কেজি গাঁজাসহ আরও একজনকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রির চার হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার পর পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা