সারাদেশ

বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, কারাগারে ৩

নিজস্ব প্রতিনিধি, রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ কবিরাজপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মতুবা খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের জামাতা মজিবর রহমান আটজনকে আসামি করে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত মতুবা খাতুন উপজেলার বড়বালা ইউনিয়নের শালিকাদহ কবিরাজপাড়া গ্রামের আইয়ুব আলী কবিরাজের স্ত্রী।

গ্রেফতাররা হলেন- একই এলাকার নুর ইসলাম ওরফে কেতা, তার স্ত্রী আমেনা খাতুন ও বাঘ সুলতানের স্ত্রী কলিমন নেছা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাকির হোসেন জানান, মতুবা খাতুনের স্বামী আইয়ুব আলী কবিরাজের সঙ্গে ১০ শতক জমি নিয়ে প্রতিবেশী বাঘ সুলতানের বিরোধ চলে আসছিল। শুক্রবার আইয়ুব আলী ও তার স্ত্রী জমিতে গাছের চারা রোপণ করতে যান। এ সময় বাঘ সুলতানের নেতৃত্বে ৮-১০ জন দেশীয় অস্ত্র দিয়ে আইয়ুব আলী ও তার স্ত্রী মতুবা খাতুনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে বাঘ সুলতান কোদাল দিয়ে মতুবা খাতুনের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা