সারাদেশ

চোরাই গরুসহ বাবা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে গরু চুরির অভিযোগে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি গরু জব্দ করা হয়। গরুগুলোর দাম আনুমানিক তিন লাখ টাকা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে রবিউল ইসলাম (৪৫) এবং তার ছেলে আরিফুল ইসলাম (২২)। তারা দুজনই পেশায় কসাই।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) সারোয়ার জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল সিংড়া ইউনিয়নের রবিউল কসাইয়ের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার গোয়াল ঘরে থাকা পাঁচটি গরুর বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।

পরে ক্রয়কৃত এসব গরুর চালান রসিদ দেখতে চাইলে তিনি স্বীকার করেন এসব চোরাই গরু। বুধবার (৪ আগস্ট) দিনাজপুরের পার্বতীপুর উপজেলা থেকে তিনি ও তার ছেলে দুটি গরু চুরি করে এনেছেন। বাকি তিনটি গরু আরেকটি চোরচক্র চুরি করে বিক্রি করার জন্য তার বাড়িতে রেখে গেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আটক বাবা-ছেলেসহ গরু চুরির সঙ্গে জড়িত আরও চারজনের নামে মামলা দেয়া হয়েছে। গ্রেফতার দুই জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেফতারে অভিযান চলছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা