সারাদেশ

সাংবাদিক নির্যাতনের ঘটনায় প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি ও নির্যাতনের ঘটনায় প্রতিবাদ সভা করেছে জামালপুর প্রেসক্লাব। সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন সাংবাদিকরা। সেই সাথে জামালপুরসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে স্বাস্থ্যবিধি মেনে প্রেসক্লাবের মিলনায়তনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সদরসহ প্রত্যেক উপজেলার কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।

সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, ঝালকাঠির প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. আক্কাস সিকদারসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহারের দাবি জানায়। সেই সঙ্গে সারাদেশে পেশাগত দায়িত্ব পালনে হুমকি-ধমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন সাংবাদিকরা। জামালপুরো এর ব্যতিক্রম নয়। সম্প্রতি জামালপুরে প্রকাশ্যে সাংবাদিকদের নির্যাতন ও হুমকি-ধমকি দিচ্ছে কুচক্রীরা। পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইছে তারা।

সাংবাদিকদের বিরুদ্ধে কুচক্রীদের অপতৎপরতা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতৃবৃন্দ। অবিলম্বে তা কার্যকর করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমান, বাংলাভিশনের সাংবাদিক জুলফিকার মো. জাহিদ, ইউএনবির সাংবাদিক বজলুর রহমান, মানবকণ্ঠের সাংবাদিক কাফি পারভেজ, সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা