সারাদেশ

মুন্সীগঞ্জে নদী ভাঙন, বিলীন ৩০০ একর জমি 

মো. নাজির হোসেন,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন ও বাংলাবাজার ইউনিয়ন সংলগ্ন পদ্মা শাখা নদী বর্ষা মৌসুমে ফুঁসে উঠেছে। গত ১ মাস যাবত শাখা নদীতে ভাঙন তাণ্ডবে সদরের ওই দু'টি ইউনিয়নের কয়েকটি গ্রাম সংলগ্ন বিস্তীর্ণ ফসলি জমি বিলীন হয়ে গেছে। চলতি বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতায় সেখানকার অন্তত ৩০০ একর ফসলি জমি নদী গর্ভে হারিয়ে গেছে।

সরেজমিনে,সদরের শিলই ইউনিয়নের শিলই ও বাংলাবাজার ইউনিয়নের সিকদারকান্দি গ্রাম ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শিলই গ্রাম সংলগ্ন পদ্মা শাখা নদীর তীরবর্তী ফসলি জমির মালিক আনোয়ার বেপারী (৫৫) বলেন, এই নদী চাঁদপুর থেকে মুন্সীগঞ্জের বাংলাবাজার, শিলই ও দিঘীরপাড় পাশ দিয়ে বয়ে জেলার লৌহজং উপজেলার মাওয়ার মূল পদ্মায় মিলিত হয়েছে। শুষ্ক মৌসুমে পায়ে হেঁটেই পদ্মার এ শাখা নদী পারাপার হয়ে থাকেন স্থানীয়রা। তবে বর্ষা আসলেই দুকুল ছাপিয়ে স্রোতস্বিনী হয়ে উঠে। চলতি বর্ষায় শাখা নদীর দুই তীরেই ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে কয়েক'শ একর ফসলি জমি গিলে খেয়েছে পদ্মা এ শাখা নদীতে। শিলই গ্রাম থেকে বাংলাবাজার ইউনিয়নের সিকদারকান্দি গ্রাম পর্যন্ত ভাঙনের ব্যাপকতা পরিলক্ষিত হয়েছে।

কৃষক আনোয়ার বেপারী আরও বলেন, আমাদের জমিতে ধান, ঢেঁড়স, লাউ, ঝিঙা, করলা চাষ করা হয়েছিল। জমিও নেই কোন ফসলই এখন আর নেই। কমপক্ষে ১০০ হাত দূরে ছিল এই নদী। গত ১ মাসের ভাঙনে ফসলি জমি শেষ হয়ে এখন সড়কের পাশে চলে আসছে নদী।

এদিকে, ভাঙনের তীব্রতা থেকে রক্ষা পেতে সেখানে স্থায়ী পদক্ষেপের দাবী করেছেন স্থানীয়রা। ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবীতে গেলো ২৯ জুলাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের এম ফার্মের (মাস্টার্স) শিক্ষার্থী আব্দুল জলিল স্বাক্ষর করে একটি আবেদন জমা দেওয়া হয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে। ওই আবেদন পত্রে শিলই ইউনিয়নের দেড়-হাজার বাসিন্দা গণস্বাক্ষর করেছেন।

শিক্ষার্থী আব্দুল জলিল জানান, শিলই ইউনিয়ন তথা শিলই গ্রামে নদী ভাঙন এলাকায় বসবাসরত সবাই নিম্নবিত্ত শ্রেণির মানুষ। এখন ভূমিহীন হয়ে পড়ছে একের পর এক পরিবার। নদীতে ফসলি জমি বিলীন হয়ে যাওয়াতে তারা এখন নি:স্ব হয়ে পরছেন৷ এই শাখা নদী এখন রাক্ষুসে নদীতে পরিণত হয়েছে। আমাদের গ্রামের সবাই এখন মহান আল্লাহর কাছে এই দুর্যোগ থেকে নাযাত কামনা করে এবং নদী ভাঙন বন্ধ করতে সরকারের সার্বিক সহায়তা কামনা করছি।

এবিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, ভাঙনের বিষয়টি আমাদের নজরে আসছে। পানি উন্নয়নবোর্ড ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্হল ইতোমধ্যে পরিদর্শন করা হয়েছে। এই ভাঙ্গন দ্রুত কিভাবে রোধ করা যায় সে বিষয় কাজ চলছে। আমি নিজে শুক্রবার সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছি জেলা প্রশাসক বরাবর।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা