সারাদেশ

ইয়াবা-রিভালবারসহ মাদক কারবারি আটক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদেশি রিভালবার ও মাদকসহ রেজাউল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৩ গাইবান্ধা।

শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভাগদড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ খবর নিশ্চিত করেছেন গাইবান্ধা র‍্যাব-১৩ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব।

তিনি জানান, র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের মৃত শাহেব মিয়ার ছেলে আব্দুল খালেকের বাসা থেকে চিহ্নিত একাধিক মাদক মামলার আসামি রেজাউল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভালবার, এক রাউন্ড গুলি, ১০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৭ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব কর্মকর্তা বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় অস্ত্র এবং মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

আটক রেজাউল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বেরচুনা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা