সারাদেশ

গাইবান্ধায় পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর থেকে শুভ (১৫) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শুভ উপজেলার বাগদা বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে।

রবিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রাম থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বটতলা গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি একেএম মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শুভ দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। তার পরিবার প্রায় সময় তাকে বাড়িতেই বেঁধে রাখতেন।

ধারণা করা হচ্ছে, মৃগী রোগী হওয়ায় নিজেই পানিতে পড়ে মারা গেছে। তবে এখনো তার মুত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা