সারাদেশ

পঞ্চগড়ে ধরা পড়লো ২৮ কেজির বাঘাইড় 

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত মহানন্দা নদী থেকে ২৮ কেজি ওজনের বাঘাইড় মাছ জেলেদের হাতে ধরা পড়েছে।

রবিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার সর্দারপাড়া এলাকার মহানন্দা নদীতে এ মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানায়, সীমান্ত সংলগ্ন মহানন্দা নদীর পানি কমে যাওয়ায় দুপুরে ওই গ্রামের পাথর শ্রমিক হাসিনুর সীমান্তবর্তী মহানন্দা নদীতে বড় জাল দিয়ে মাছ ধরতে যান। দুপুরে তাদের জালে ধরা পড়ে বড় এই বাঘাইড় মাছটি। তবে অনেকের ধারণা সীমান্তবর্তী উপজেলার মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হওয়ায় বিরাট এই বাঘাইড় মাছটি ভারতে থেকে আসতে পারে।

পাথর শ্রমিক হাসিনুর বলেন, প্রতিবছরই নদীর পানি কমে গেলে বাঘাইড় মাছ ধরা পড়ে। তবে এবারই প্রথম এতো বড় মাছ ধরা পড়লো।

এদিকে, মাছটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা মাছটি একপলক দেখার জন্য ভিড় জমাতে থাকে। পরে এই মাছটি বিক্রির জন্য উপজেলার তেঁতুলিয়া বাজারে তোলা হবে বলে জানা যায়। মাছটি কেটে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে জানা যায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা