সারাদেশ

কর্মব্যস্ত সাভার শিল্পাঞ্চল

নিজস্ব প্রতিনিধি : করোনার সংক্রমণ রোধে দেশে চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। এর মধ্যেই রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার সিদ্ধান্তে কর্মব্যস্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে ঢাকা-আরিচা মহাসড়ক।

শ্রমিকদের যাতায়াতের সুবিধায় আজ দুপুর পর্যন্ত যানচলাচল শিথিলের ঘোষণায় মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। রাস্তায় দেখা গেছে শ্রমিকদের ঢল। পর্যাপ্ত যানবাহন না থাকায় গ্রাম থেকে আসা মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় দুই হাজারের অধিক শিল্পকারখানা খুলে দেওয়ায় এসব এলাকায় বিধিনিষেধের বিষয়টি কার্যত ভেঙে পড়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা, গাদাগাদি করে বাসে অফিসের উদ্দেশ্যে রওয়ানা হতে দেখা গেছে শ্রমিকদের।

যানবাহনের বাড়তি চাপে সড়কের বিভিন্ন পয়েন্টে চিরচেনা যানজটের দৃশ্য ফিরে এসেছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা