সারাদেশ

ট্রাক খাদে পড়ে চারজনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি: জেলার শিবচরে ট্রাক উল্টে খাদে পড়ে চারজন মারা গেছেন। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের মালামাল ছিল।

শনিবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে একটি ট্রাক শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় মো. সোহান নামে টোলপ্লাজার এক কর্মচারীসহ ঘটনাস্থলেই দুজন মারা যান। পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে আরও দুজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মো. মেহেদী হাসান বলেন, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে টোলপ্লাজার কাছে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের ওপর পড়ে পাশের খাদে নেমে যায়। ট্রাকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্য মালামাল ছিল। এর উপরে ৮/১০ জন সাধারণ যাত্রী বসেছিল।

শিবচর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা