সারাদেশ

কিশোরগঞ্জে করোনায় আরও ৩ মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: জেলায় নতুন করে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এ সময়ে ২২০ জনের নমুনা পরীক্ষা করা হয়; এদের মধ্যে ৬৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ৮ হাজার ১১৫ জন শনাক্ত হয়েছেন এবং ১৩৬ জন মারা গেছেন।

শনিবার (২৪ জুলাই) রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য জানান।

ডা. মো. মুজিবুর রহমান জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই পুরুষ। তারা কিশোরগঞ্জ সদর (৩৫), বাজিতপুর (৬০) ও নিকলী উপজেলার (৬৬) বাসিন্দা ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, কিশোরগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১১৫ জন। তাদের মধ্যে ৬ হাজার ১৩৬ জন সুস্থ হয়েছেন। বাকিরা আইসোলেশনে কিংবা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় বিভিন্ন বয়সের ১৩৬ জন মারা গেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা