সারাদেশ

সাভারে বাবা-মাকে খুঁজছে শিশু

নিজস্ব প্রতিনিধি,সাভার: বাবা-মাকে খুঁজছে পথ হারানো ৮ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশু । সেই সাথে শিশুটির পরিবারকে খুঁজে পেতে চেষ্টা করছে পুলিশ ও উপজেলার সমাজসেবা অধিদপ্তর।

শনিবার (২৪ জুলাই) সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার মুক্তির মোড় এলাকায় শিশুটিকে পাওয়া যায় । শিশুটির পড়নে ছিল- গেঞ্জি এবং থ্রি কোয়ার্টার প্যান্ট । তার শরীরের রঙ শ্যাম বর্ণের এবং মুখ মণ্ডল লম্বা আকৃতির ।

তবে সাভার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিবলী জামান জানান, এখনো পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি । তাই শিশুটিকে মিরপুর শিশু আশ্রয়কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। শিশুটির পরিবারের সন্ধান পেলে তারা সেখান থেকে ফিরিয়ে নিতে পারবে বলে জানান তিনি।

এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর জানান, ছেলেটিকে মুক্তির মোড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটি বাক-প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে শিশুটির পরিবারের খোঁজ করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা