সারাদেশ

কুমিল্লায় মাদকসহ মা-ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা মাদকসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে বিদেশি মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা জব্দ করা হয়।

শনিবার (২৪ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর নূরপুর এলাকার মো. বাবলুর স্ত্রী সীমা বেগম (৩৭) ও তার ছেলে মো. ফয়েজ আহমেদ ওরফে আকাশ (২১)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(২৩ জুলাই) রাতে কুমিল্লার নুরপুর এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাব। এ সময় ১৯ বোতল বিয়ার, ৭৫ পিস ইয়াবা, ৮০০ গ্রাম গাঁজা, দুই বোতল বিদেশি মদসহ সীমা বেগম ও আকাশকে গ্রেফতার করা হয়।

পরে শনিবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন স্থানে ইয়াবা, গাঁজা ও বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা