সারাদেশ

ডোবা থেকে ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর মিনহাজ মিয়া (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিনহাজ একই উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত আতিক উল্লার ছেলে।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার কুর্শি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোনাপুর গ্রামের আতিক উল্লা বেশ কয়েক বছর আগে মারা যান। এরপর থেকে ছেলে মিনহাজকে নিয়ে মা নেহা বেগম তার বাবার বাড়িতে বসবাস করে আসছেন।

সোমবার (১৯ জুলাই) বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মিনহাজের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করে শিশু মিনহাজকে না পেয়ে মা নেহা বেগম মঙ্গলবার রাতে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ঘটনার পর থেকে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সমরীণ দাশের নেতৃত্বে একদল পুলিশ তদন্তে নামে। বৃহস্পতিবার দুপুরে একদল পুলিশ সরেজমিনে বাড়ির আশপাশের এলাকা পরিদর্শন করে। এ সময় বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশু মিনহাজের মরদেহ উদ্ধার করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, শিশু মিনহাজ তিনদিন আগে নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা করছে, পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা