সারাদেশ

একই পরিবারের চারজনের বিষপান

নিজস্ব প্রতিনিধি : মাংস নিয়ে কথা কাটাকাটির জেরে বিষপান করেছে একই পরিবারের চারজন। তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২১ জুলাই) রাত ১১টার দিকে মহেশখালী উপজেলার সিপাহিরপাড়া এলাকায় ইয়ার মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ইয়ার মোহাম্মদের বোনের বাড়ি থেকে কোরবানির মাংস দেওয়া হলে সেটা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়। এর জেরে স্বামীর সঙ্গে অভিমান করে রাত ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে সন্তান রাকিব (৫), নাফিজা (৩), মায়নুরকে (১৪) বিষ খাইয়ে নিজেও বিষপান করেন মুরশেদা আক্তার।

পরে স্থানীয়রা ছেলে-মেয়েদের কান্নাকাটির শব্দে দরজা ভেঙে চারজনকে মুমূর্ষু অবস্থায় মহেশখালী হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য জাকারিয়া জানান, হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মায়নুরকে মৃত ঘোষণা করেন। বাকিদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা