ছবি-সংগৃহীত
জাতীয়

 বিষপানে প্রাণ গেল যুবকের 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ উপজেলায় বিষপানে মো. আসিফ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার পরিবারের অভিযোগ, প্রেমিকার সাথে অভিমান করে সে বিষপান করেছে।

আরও পড়ুন : কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯ টায় মৃত ঘোষণা করেন।

নিহতের দুলাভাই মো. জুয়েল বলেন, আসিফ বুটিকের কাজ করতো। কয়েক মাস ধরে এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আজ সকালে প্রেমিকার সাথে ফোনে তার কথা কাটাকাটি হয়। ঐ ঘটনাকে কেন্দ্র করে আসিফ ঘরে থাকা ছারপোকা মারার বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : লালবাগে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

তিনি আরো বলেন, রিয়েল হাজারীবাগ থানার কাজিরবাগ এলাকায় শাকিলের বাসার ভাড়াটিয়া ছিল। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কুতুবপুর গ্রামে। সে ঐ এলাকার নূর মোহাম্মদের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি হাজারীবাগ থানাকে জানিয়েছি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা