সারাদেশ

ট্রেনে যাত্রীদের চাপ বেড়েছে

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : কঠোর বিধিনিষেধের কথা শুনে দিশেহারা হয়ে পড়েছে মানুষ। আর ঈদের এক দিন পরেই শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। পূর্বঘোষিত তারিখ অনুযায়ী শুক্রবার (২৩ জুলাই) থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। এতে লঞ্চ, ট্রেন ও বাসে যাত্রীদের চাপ বেড়েছে। এতে চট্টগ্রাম থেকে চাঁদপুর কোর্ট স্টেশনে হাজার হাজার যাত্রী নিয়ে এসে ভেড়ে সাগরিকা এক্সপ্রেস ট্রেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে চাঁদপুর ট্রেন স্টেশনে এ চিত্র দেখা গেছে।

ট্রেনের ভেতর থেকে শুরু করে ছাদের কানায় কানায় পরিপূর্ণ ছিল যাত্রীতে। জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে করে গন্তব্যে ছুটছে মানুষ।

ট্রেন যাত্রী মিনহাজ আহমেদ বলেন, ভোরে এসেও টিকিট পাইনি। তাই বিকল্প হিসেবে ট্রেনের ছাদে করেই আসতে হয়েছে। ঝুঁকি আছে কিন্তু কী করবো, আসতে তো হবেই। লকডাউনে আটকে থাকলে আমাদের থাকা-খাওয়ার কষ্ট হবে। তাই বাড়ি চলে আসছি। আমার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছাদে করে আসেছি।

চাঁদপুর রেলওয়ে স্টেশনমাস্টার সোয়াইবুল শিকদার জানায়, শুক্রবার ২৩ তারিখ থেকে সব ট্রেন চলাচল বন্ধ থাকবে। আর চাঁদপুর সাকরিকা এক্সপ্রেসই শেষ ট্রেন। তাই যাত্রীর চাপ বেশি। এত যাত্রীর চাপে স্বাস্থ্যবিধি মানার কথা নয়। তারপরও আমরা চেষ্টা করছি, যাতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা