সারাদেশ

গাইবান্ধায় চামড়া ক্রেতা নেই

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র ১০০-২০০ টাকায়। তবে ছাগল-ভেড়ার চামড়া ব্যবসায়ীরা দরদাম করছে না, নিচ্ছে না ফ্রিতেও। ফলে চামড়া নিয়ে বিপাকে পড়েছে গাইবান্ধাবাসী। অনেকে উপায় না দেখে চামড়া পুঁতে ফেলার চিন্তা করছেন।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ১০০-২০০ টাকায় গরুর চামড়া কিনলেও ছাগল-ভেড়ার চামড়া দুই টাকাতেও কেউ কিনছেন না। কেউ কেউ ফ্রিও নিচ্ছেন না।

জেলার বোনারপাড়ার শিমুলতাইড় মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাতিয়ার রহমান জানান, ‘একটি গরুর চামড়া ১০০ থেকে সর্বোচ্চ ২০০ টাকায় বিক্রি হলেও ছাগল-ভেড়ার চামড়া কেউ নিচ্ছেন না। ফলে চামড়া বিক্রি নিয়ে হতাশায় ভুগছি।’

সাঘাটা উপজেলার তেলিয়ান মুন্সিপাড়া জামে মসজিদের সাবেক ইমাম আব্দুর রাজ্জাক মুন্সি জানান, ‘গত বছর ছাগলের চামড়া ২০-৩০ টাকায় বিক্রি হয়েছে। এ বছর তাও নিচ্ছে না। আজকালের মধ্যে বিক্রি না হলে পুঁতে রাখা ছাড়া উপায় নেই।’

আব্দুল মজিদ মিয়া নামে এক চামড়া ক্রেতা জানান, ‘গত বছর ছাগলের চামড়া কিনে অনেক লোকসান হয়েছে। ২০ টাকা কেজি লবণ কিনে, চামড়া মজুত করে ১০ টাকার বিক্রি করতে হয়। তাই এ বছর ছাগলের চামড়া কিনছি না। লবণের দাম বেশি। ফ্রিতে ছাগলের চামড়া কিনে লবণ দিয়ে মজুত করে দেখা যাবে লবণের দামও উঠছে না।’

চামড়ার বাজার নিয়ে গবেষক ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জানান, ‘চামড়া রফতানি বাড়াতে সরকারের সুদৃষ্টি প্রয়োজন। রফতানি বাড়লেই চামড়ার বাজার আগের মতো ফিরবে। চামড়া শিল্প বাঁচাতে রফতানি বৃদ্ধির পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রশাসনিক পদক্ষেপ দরকার।’

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা