সারাদেশ

টাঙ্গাইলে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : ঘাটাইল উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি ক‌রে‌ছে প্রশাসন। ফ‌লে ঈদগাহ মা‌ঠে ঈদুল আজহার নামাজ আদায় কর‌তে পার‌বেন না স্থানীয় নামুসল্লিরা। আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এই আদেশ জারি করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।

সোমবার (১৯ জুলাই) আদেশ জারি প‌র মঙ্গলবার (২০ জুলাই) ভোজদত্ত এলাকায় মাইকিং ক‌রে স্থানীয়‌দের অবগত ক‌রে উপজেলা প্রশাসন।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন ব‌লেন, ভোজদত্ত ঈদগাহ মা‌ঠে ঈদের জামাত আদা‌য় ব‌ন্ধে ১৪৪ ধারা জা‌রি করা হ‌য়ে‌ছে।

আদেশে বলা হয়, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় ভোজদত্ত গ্রাম ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী বীরবাসিন্দা গ্রামের অবস্থান। এই দুই গ্রামের সীমানা-সংলগ্ন ভোজদত্ত ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় নিয়ে উভয় গ্রামের লোকজনের মধ্যে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। দুই গ্রামের বিরোধের কারণে বুধবার (২১ জুলাই) ঈদুল আজহার দিন ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারি থাকবে।

আদেশে আরও বলা হয়, ঈদগাহ মাঠের ৪০০ গজের মধ্যে সকল প্রকার সভা, সমাবেশ, শোভাযাত্রা, শ্লোগান, দেশীয় অস্ত্র বহন, মাইক্রোফোন ব্যবহার, পিকেটিং, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা