সারাদেশ

ঈদের প্রধান জামাত হচ্ছে না বরিশালে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: করোনা সংক্রমণের কারণে বরিশালে এবারও হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তবে কালেক্টরেট জামে মসজিদে সকাল ৮টার জামাতে অংশগ্রহণ করবেন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় গেল ঈদুল ফিতরে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়নি। এই ধারাবাহিকতায় এবারের ঈদুল আযহায়ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতের আয়োজন করা হয়নি বলে জানিয়েছেন নগর কর্তৃপক্ষ।

তবে নগরের প্রধান প্রধান মসজিদগুলোতে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। আর কালেক্টরের জামে মসজিদে সকাল ৮টায় প্রথম এবং ৯টায় দ্বিতীয় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা।

এছাড়া সকাল ৮টায় বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে, দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়।

ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদের অন্যতম বৃহৎ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) দরবার শরীফ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বরিশাল জেলার উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

এছাড়া বরিশাল নগরের চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম ও ৯টায় দ্বিতীয়, হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও ৯টায় এবং সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল সাড়ে ৭ টায় ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও নগরীর ৩০টি ওয়ার্ড এবং বিভাগের ৬ জেলা ও ৪০ উপজেলায় সহস্রাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এসব জামাতে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তারা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

চুয়েট ভিসিকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা