সারাদেশ

শিবচরে ১ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুই নারী আটক

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে ১ হাজার ৯২০ পিস ইয়াবাসহ অবেলা বেগম (৫৫) ও কবিতা আক্তার (২৪) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুই নারী সম্পর্কে মা ও মেয়ে। অবেলা বেগম বাজিতপুর এলাকার মৃত শাহাবুদ্দিন শিকদারের স্ত্রী। কবিতা বেগম তাদের মেয়ে।

সোমবার (১৯ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিবচরের বাজিতপুর গ্রামের শেখপুর বাজারের পার্শ্ববর্তী শিকদার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিরাজ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওই এলাকায় মাদক কারবারি কামরুল শিকদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাদের বাড়িতে গিয়ে দেখা যায় একটি খাটে বসে তারা মা, মেয়ে ও তাদের সন্তান কামরুল বসে ইয়াবা প্যাকেট করতেছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলে কামরুল পালিয়ে গেলেও তার মা ও বোনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৯২০ পিস ইয়াবা ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তারা পরিবারের সকলে দীর্ঘদিন ধরে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। এছাড়াও পালিয়ে যাওয়া কামরুলের বিরুদ্ধে ঢাকার বংশাল ও শিবচর থানায় দুইটি মামলা রয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা