সারাদেশ

কক্সবাজারে র‍্যাবের ইদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়ায় আত্মসমর্পনকারী ডাকাত ও জলদস্যু পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে র‌্যাব।

সোমবার (১৯ জুলাই) দুপুরে শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ চত্বরে চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী ও বাঁশখালী পাঁচ উপজেলার আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা সাবেক জলদস্যু এবং তাদের ৭৭ পরিবারের মাঝে ইদ উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন র‍্যাবের এসপি আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের এএসপি মুরাদ হাসান, চকরিয়া-পেকুয়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ তফিকুল ইসলাম, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার, সাংবাদিক একরাম হোসেন ও জালাল উদ্দীনসহ অন্যান্যরা।

উদ্বোধনী বক্তব্যে এসপি আনোয়ার হোসেন বলেন, অচিরেই আত্মসমর্পনকৃতদের আইনি প্রক্রিয়ায় সহযোগিতার মাধ্যমে জামিনে মুক্ত করা হবে। আমরা অতীতে যেমন ছিলাম আপনাদের পাশে, ভবিষ্যতেও থাকব। তবে আপনাদের আপনজনকে অপরাধ জগৎ ছেড়ে ভালো পথে থেকে ভালো কর্ম করতে হবে। এর বিপরীত হলে অন্য অপরাধীর ন্যায় আপনাদের স্বজনদের উপরও আইনের প্রয়োগ যথাযথ প্রক্রিয়ায় চালানো হবে।

সানিনিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা